এদিন ৪৭ বলে ১০০ রান করেন ক্রিস গেইল। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম শতক। এছাড়া প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি শতক হাঁকালেন তিনি। ১১টি ছক্কা ছাড়াও ৫টি চারও মেরেছেন গেইল।
শুরুতে নিজেকে একটু গুটিয়ে রাখলেও হাত খুলতে সময় নেননি বাঁ-হাতি এই খুনে ব্যাটসম্যান। দ্বিতীয় ওভারে রিস টপলির বলে দিনের প্রথম ছক্কা মারেন গেইল। এরপর নবম ওভারে আদিল রশিদকে পরপর দুটি ছক্কা মারেন।
একাদশ ওভারে বেন স্টোকসের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাককালামকে স্পর্শ করেন। পরের বলে ফের ছক্কা মেরে ম্যাককালামকে ছাড়িয়ে যান গেইল।
/এমআর/