বেঙ্গালুরুতে পৌঁছেছেন মাশরাফিরা

ফাইল ফটোটি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম খেলা শেষে বৃহস্পতিবারই পরের ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুর উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ দল। এদিন সকাল সাড়ে দশটায় কলকাতা ছাড়েন মাশরাফিরা। ভারতের স্থানীয় সময় ১টার দিকে বাংলাদেশ দলকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কলকাতা থেকে বেঙ্গালুরুতে পৌঁছায়।

আগামী ২১ মার্চ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফির দল। একই মাঠে ২৩ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে সুপার টেনের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

বেঙ্গালুরুতে আজ অনুশীলন করবে না বাংলাদেশ দল। তবে শুক্রবার অনুশীলনে নামবেন টাইগাররা। উল্লেখ্য, সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানে হারে বাংলাদেশ। সেমিতে যেতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে তিনটিতে জিততে হবে টাইগারদের।

/আরআই/এমআর/