কনওয়ের কাছে পরিবারই সবার আগে

নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না কিউই ওপেনার ডেভন কনওয়ের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই টেস্ট না খেলে পরিবারকে প্রাধান্য দিচ্ছেন তিনি।   তৃতীয় টেস্ট হবে হ্যামিল্টনে। 

সিরিজে নিষ্প্রভই ছিলেন কনওয়ে। এখন পর্যন্ত চার ইনিংসে ২১ রান করেছেন। ব্ল্যাক ক্যাপসরাও হার দেখেছে বাজেভাবে। তার জায়গায় দলভুক্ত হবেন এখনও অভিষেক না হওয়া অলরাউন্ডার মার্ক চাপম্যান। 

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘আমাদের এখানকার আবহে পরিবারই সবার আগে। তাই আমরা ডেভ ও তার স্ত্রী কিমের প্রথম সন্তানের অপেক্ষায় ভীষণ রোমাঞ্চিত।’

টেস্ট স্কোয়াডের সঙ্গে সম্প্রতি ভারত সফর করেছেন মার্ক। তার পর ফিরে প্লাঙ্কেট শিল্ডে দারুণ পারফর্ম করেছেন। সংগ্রহ করেছেন ২৭৬ রান। ফলে তাকে পাওয়ায় ভীষণ আনন্দিত স্টিড।