এবারের টুর্নামেন্টের অংশ নিচ্ছে মোট ১৬টি দল। সকল দলকে দেওয়া হয়েছে ৩ লাখ ডলার করে। সুপার টেনের প্রতিটি ম্যাচ জয়ী দল পাবে ৫০ হাজার ডলার। সুপার টেনের পর্ব পেরিয়ে সেমিফাইনালে যেতে পারলে চার সেমিফাইনালিস্ট পাবে ৭ লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৫ কোটি ৮৮ লাখ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৩.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় ২৭ কোটি ৪০ লাখ। আর রানার্স-আপ দল পাবে ১.৫ মিলিয়ন ডলার। যার মূল্যমান বাংলাদেশি টাকায় ১১ কোটি ৭৬ লাখ।
/এফআইআর/