এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ম্যাচের জন্য আমরা মুস্তাফিজকে প্রস্তুত করার চেষ্টা করছি। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ত আমরা ম্যাচের দিন নেবো। এই মুহূর্তে সবকিছু খুব ভালো মনে হচ্ছে। ওর অবস্থা ভালো। তবে ম্যাচের দিনই কেবল আমরা শতভাগ নিশ্চিত করে কিছু বলতে পারবো।’
তিনি আরও যোগ করেন, ‘মুস্তাফিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন। পরের তিন ম্যাচের জন্য ওকে পেলে দারুণ হবে। আশা করি, সবকিছু ঠিকঠাক এগোবে। আশা করি সে নিজের ভূমিকা রাখতে পারবে। অবশ্য শতভাগ ফিট হলেই কেবল ওকে খেলানো হবে।’
শুক্রবার একাই নেটে বোলিং করেছে মুস্তাফিজ। আর তার সেই বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হিথ স্ট্রিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে নেটে সবকিছুই চেষ্টা করেছে। অস্বস্তি নেই। এই মুহূর্তে সবই ভালো। তবে আবারও বলছি, ম্যাচ ইনটেনসিটি ভিন্ন ব্যাপার। আমরা ম্যাচের দিনই সিদ্ধান্ত নেবো।’
এশিয়া কাপে পুরোটা সময় মুস্তাফিজকে পেলে ভিন্ন কিছু হতে পারতো বলে মনে করেন হিথ স্ট্রিক। শুধু তাই নয় মূল পর্বের উদ্বোধনী ম্যাচে যদি মুস্তাফিজকে পাওয়া যেত, সেক্ষেত্রে আরও ভালো লড়াই হতে পারতো।
এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এমনকি এশিয়া কাপের ফাইনালে ওকে পেলেও হয়ত আমাদের সম্ভাবনা খুব ভালো থাকতো। ওই রানে আমরা হয়ত ভারতকে আটকাতে পারতাম। পাকিস্তানের বিপক্ষেও ওর সাফল্য আছে। আগের ম্যাচে ওকে পেলে তাই দারুণ হতো। কিন্তু পেসারদের ইনজুরি হবেই; এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এশিয়া কাপে আল আমিন, মাশরাফি, তাসকিন দায়িত্ব নিয়ে দারুণ বোলিং করেছে। ওদের নিয়ে আমি খুশি। মুস্তাফিজও ফিট হয়ে বিবেচনায় ফিরলে আমাদের জন্য হবে দারুণ ইতিবাচক একটি ব্যাপার।’
/আরআই/এফআইআর/