চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ঘাম ঝরাবে বাংলাদেশ

বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে তিনটি শাহিন্স স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

১৯ ফেব্রুয়ারি মূল প্রতিযোগিতার পর্দা ওঠার আগে ১৪-১৭ ফেব্রুয়ারি হবে এই প্রস্তুতি ম্যাচগুলো।

এই সময়ে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে। আফগানরা ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষেও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

১৭ ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিন্সের নেতৃত্ব দেবেন মোহাম্মদ হারিস। আইসিসি একাডেমি মাঠে এটাই হবে নাজমুল হোসেন শান্তদের একমাত্র প্রস্তুতি ম্যাচ।

পাকিস্তান শাহিন্স, বাংলাদেশের বিপক্ষে: মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমর বিন ইউসুফ, শাহিবজাদা ফারহান, সুফিয়ান মুকিম ও উসামা মীর।