চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ফাইনালে আজ রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। ২০১৭ সালে সর্বশেষ আসরটি পাকিস্তান জিতেছিল। এবার শিরোপা ঘরে তুলবে? ম্যাচ শুরু হবে বিকাল ৩টায়।
দুবাইয়ে ময়দানী লড়াইয়ের দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বেই দুবাইয়ে দুই দল মুখোমুখি হয়েছিল। সেখানে ভারতের কাছে পরাস্ত হয়েছে নিউজিল্যান্ড। এবার অবশ্য কিউইদের নিজেদের ভুল শুধরে নেওয়ার পালা।
এক নজরে-
** ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি ভারতের। ব্যবধান ৬১-৫০। সেখানে একটি টাই হওয়ার পাশাপাশি ফলাফল আসেনি ৭টিতে। সাম্প্রতিক সময়ে অবশ্য ভারতেরই আধিপত্য। নিউজিল্যান্ড ৪-০ ব্যবধানে জয়ের পর সর্বশেষ ৬ ম্যাচে জিতেছে ভারতীয় দল।
** আইসিসি ইভেন্টে অবশ্য দুই দল সমানে সমান, ব্যবধান ৬-৬। তার মধ্যে বিশ্বকাপে ৫-৫ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১-১। সর্বশেষ তিন লড়াইয়ে ভারত শেষ হাসি হেসেছে।
**আইসিসি নকআউট ম্যাচের ক্ষেত্রে নিউজিল্যান্ডের জয়ের ব্যবধান বেশি। ৩-১ ব্যবধানে এগিয়ে তারা। তার মধ্যে রয়েছে ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।
** সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ম্যাচের ৫টিতে জয়ের রেকর্ড ভারতের। দুবাইয়ে দুই দলের সর্বশেষ লড়াইয়েও জয়ী ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জয়ের খোঁজে থাকা ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অবশ্য এখন পর্যন্ত একটি ওয়ানডেও হারেনি। খেলেছে ১০টি ম্যাচ।