শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচিত হলেন শাম্মি সিলভা। টানা চতুর্থ মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন, ২০২৫-২৭ পর্যন্ত এই পদে থাকবেন।
এনিয়ে তৃতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান হলেন শাম্মি। তার দলের বাকিরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নিবাচিত হয়েছেন।
জয়ন্ত ধর্মসেরান ও রাভিও বিক্রমারত্নে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত হয়েছেন। সুজিভা গোডালিয়াড্ডা, ক্রিশান্থা কুপুভাত্তে ও লাসান্থা বিক্রমাসিংহে যথাক্রমে কোষাধ্যক্ষ, সহকারী সচিব ও সহকারী কোষাধ্যক্ষ হিসেবেই আছেন।
২০২৩ সালের নভেম্বরে পদত্যাগ করা সচিব মোহান ডি সিলভা ফেরেননি। তার পদে বসেছেন বান্ডুলা দিশানায়েক। নির্বাহী কমিটিতে তিনিই একমাত্র নতুন মুখ।
২০২৭ সালে মেয়াদ শেষ করতে পারলে প্রধানের দায়িত্বে শাম্মির আট বছর পূর্ণ হবে।