বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে সভাপতি পাপনের সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুবুল আনাম। এছাড়াও সঙ্গে ছিলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকু।
বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভার চলাকালে বিসিবির বোর্ড সভাপতিকে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে বেঙ্গালুরুতে এসেছেন বিসিবি সভাপতি। জানা গেছে, নাজমুল হাসান পাপন কলকাতায় মাশরাফিদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও দেখবেন।
/আরআই/এফআইআর/