ম্যাচের পর ধোনি বলেছেন. ‘ওইসময় একটা বিষয় নিশ্চিত ছিল যে ইয়োর্কার দিতে চাচ্ছিলাম না। ব্যাক অব দ্য লেংথ ডেলিভারি দিতে বলেছিলাম। কিন্তু কতটুকু হবে সেটাই প্রশ্ন ছিল। মূলত ফিল্ডিং কী হবে, কোন লেংথ বল হবে এগুলোই ছিল আলোচনায়। আমার কাছে মনে হয়েছে পান্ডে সবকিছুই চমৎকারভাবে করেছে।’
এছাড়া মাহমুদউল্লাহর আউট নিয়েও কথা বলেন ধোনি। তিনি বলেন, ‘মাঝেমধ্যে এটা হতে পারে। আপনি বড় শট খেলেই ম্যাচটা শেষ করতে চাইবেন। হাতে যখন উইকেট থাকবে আপনার মাথায় এটাও থাকবে, আপনি না পারলেও অন্যরা ম্যাচটা শেষ করতে পারবে। আর যদি ভালো ব্যাটিং করতে থাকেন, তখনই শট খেলতে চাইবেন। আর এটাই শিক্ষা ছিল মাহমুদউল্লাহর জন্য। এটাই ক্রিকেট।’
/এফআইআর/