ওভাল টেস্টে নেই স্টোকস

কাঁধের ইনজুরিতে ভারতের বিপক্ষে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের অধিনায়ক ও অলরাউন্ডার বেন স্টোকস। সিরিজে তৃতীয় ও চতুর্থ টেস্টে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। সিরিজ জয়ের ম্যাচে তাকে না পাওয়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা।

আগামীকাল বৃহ্স্পতিবার ওভালে শুরু হতে যাওয়া এই টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলি পোপ। ম্যানচেস্টারে ড্র করা ইংল্যান্ডের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও স্পিনার লিয়াম ডওসন। জ্যাকব বেথেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তিনি খেলবেন ছয় নম্বরে।

ড্র হওয়া টেস্টে ভারত তাদের শেষ ইনিংসে পাঁচ সেশনে ১৪৩ ওভার ব্যাট করেছিল। তাতে স্টোকসকে বাড়তি সময় ধরে বোলিং করতে হয়েছে। দুই ইনিংসে ৩৫ ওভার বল করেন তিনি। এই সময় তার ডান কাঁধে অস্বস্তি দেখা গেছে।

সিরিজে ২-১ এ এগিয়ে ইংল্যান্ড। শেষ ম্যাচে হার এড়ালে সিরিজ ড্র করবে স্বাগতিকরা। আর সিরিজ বাঁচাতে ভারতকে জিততেই হবে।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।