আগামী বছর ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। এই উপলক্ষে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়াবে নভেম্বরে। কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলায় ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
গত দুই বছর জুলাই-আগস্ট উইন্ডোতে হয়েছিল এলপিএল। এনিয়ে ছয় বছরে চতুর্থবার নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াবে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। ফেব্রুয়ারিতেবিশ্বকাপে চোখ রেখে শ্রীলঙ্কা ক্রিকেট মনেম করছে, বৈশ্বিক ইভেন্টের জন্য প্রস্তুতি নিতে এই উইন্ডো মানানসই।
ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, প্রথম পাঁচ আসরে পাঁচটি দল অংশ নিলেও এবার একটি বাড়ানো হতে পারে। কলম্বো, গল, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনার সঙ্গে নতুন দলের জন্য সম্ভাব্য মালিকানা যাচাই করা হচ্ছে জানান এলপিএল ডিরেক্টর সামান্থা দোদানভেলা।