এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সোমবার রাতে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি মাসের ২৬ তারিখ বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল৷ এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট৷ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজ শুরুর আগে আগামী ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ। এই সিরিজ ও এশিয়া কাপের জন্য আজ ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে, ২৬ আগস্ট বাংলাদেশে পা রেখে একদিন বিশ্রাম করবে সফরকারীরা। এরপর ২৮ ও ২৯ আগস্ট সিলেটে অনুশীলন করে মূল লড়াইয়ে নামবে ডাচ দল।