চার দলের সেমিফাইনাল মিশন শুরু বুধবার

CektxDZWQAAMsAnঅস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার অলিখিত কোয়ার্টার ফাইনালে শেষ হাসি হেসেছে ভারত। গ্রুপ 'ওয়ান' থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের সুবাদে ৫ বল হাতে রেখেই জয় পায় তারা। অন্যদিকে গ্রুপ 'টু' থেকে সেমিতে উঠেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ৩০ মার্চ বুধবার দিল্লিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পর দিন মুম্বাইতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন স্টেডিয়ামে।

গ্রুপ ‘ওয়ান’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও ভারত। নিউজিল্যান্ড গ্রুপের সবগুলো দেশকেই হারিয়েছে। এদিকে ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়েছে। বাকি তিন দল পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে তারা।

অন্যদিকে গ্রুপ ‘টু’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ক্যারিবিয়ানরা রবিবার আফগানিস্তানের সঙ্গে গুরুত্বহীন ম্যাচে হেরেছে। বাকি তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারলেও বাকি তিনিটি দলকে পরাজিত করে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করছে।

তবে ভাগ্য সহায় বলতে হবে ভারতের। বাংলাদেশর বিপক্ষে ভাগ্যের সহায়তা জয় পায় তারা। এই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছিল। যারা জিতবে তারাই ফাইনাল খেলবে এমন সমীকরণ রেখেই মাঠে নামে দু'দল। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে শেষ হাসি হাসে কোহলি-রোহিতরা।

/আরআই/এমআর/