ম্যাচ হেরে আফগানদের নাচ শেখালেন গেইল!

Afghanistan_Chris-Gayle_Largeরবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছে আফগানিস্তান। ম্যাচ জয়ের পর স্বাভাবিকভাবে উল্লাসে মেতে উঠেছিলেন আফগানরা। এমন সময় কিনা তাদের নাচের স্টেপ শেখাতে এগিয়ে এলেন স্বয়ং ক্রিস গেইল!

নিজের দলের হারের পরেও প্রতিপক্ষের উৎসবে শামিল হওয়ার বিরল নিদর্শন রেখে আফগানদের জয়ের পাশাপাশি নজর কেড়ে নিলেন এই ক্যারিবিয়ান তারকাও। যদিও রবিবারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশে ছিলেন না গেইল। আগের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়ায় তাকে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল।Gayle-poses

নাগপুরে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। নাজিবুল্লাহ জাদরান (৪০ বলে ৪৮) এবং মোহম্মদ শাহজাদের (২২ বলে ২৪) লড়াইয়ে ভর করে ৭ উইকেটে ১২৩ রান তোলে আফগানিস্তান। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১১৭ রান তুলে থেমে যান ক্যারিবিয়ানরা।

 

 /এমআর/