টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফর করতে যাচ্ছে ইংল্যান্ড। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির জন্য সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

সূচি অনুযায়ী সফর শুরু হবে ৫০ ওভারের ম্যাচ দিয়ে। সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২২ জানুয়ারি। তার পর ২৪ ও ২৭ বাকি দুই ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ জানুয়ারি। তার পর ১ ও ৩ ফেব্রুয়ারি বাকি দুই ম্যাচ। সূচি নির্ধারিত হলেও ভেন্যু এখনও ঠিক হয়নি। 

টি-টোয়েন্টি সিরিজকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। কারণ আগামী আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ইংল্যান্ড আবার ২০১০ ও ২০২২ আসরের চ্যাম্পিয়ন। সর্বশেষ আসরে বিদায় নেয় সেমিফাইনাল থেকে।