টেস্টের পর এবার ওয়ানডেতেও প্রত্যাবর্তন হচ্ছে জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটার ব্রেন্ডন টেইলরের। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার।
আইসিসির দুর্নীতি বিরোধী ও অ্যান্টিডোপিং বিধি লংঘনের দায়ে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হতে হয়েছিল তাকে। সেই শাস্তি কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ২০২১ সালের সেপ্টেম্বরের পর। চোট থেকে সেরে দলে ফিরেছেন বোলিং আক্রমণের অন্যতম অস্ত্র রিচার্ড এনগারাভা।
১৬ সদস্যের দলটিকে নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ দুটি হবে ২৯ ও ৩১ আগস্ট। তারা আবার তিনটি টি-টোয়েন্টিও খেলবে। ম্যাচ তিনটি হবে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর।
আয়ারল্যান্ড সিরিজে না থাকা চার খেলোয়াড়কে এবার অন্তুর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- ক্লাইভ মাদান্দে, টনি মুনইয়ঙ্গা, ব্র্যাড ইভান্স ও আনক্যাপড আর্নেস্ট মাসুকু।
জিম্বাবুয়ে ফেব্রুয়ারিতে আইরিশদের বিপক্ষে সিরিজের পর আর কোনও ওয়ানডে খেলেনি। সাম্প্রতিক ম্যাচগুলোতেও হেরেছে বাজেভাবে। জুনের পরঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হার সঙ্গী হয়েছে। তাছাড়া দ. আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির সবগুলোতেও হেরেছে। কিউইদের বিপক্ষেও ঘরের মাঠে টেস্টে হেরেছে বাজেভাবে।
জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনইয়ঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস।