যুবরাজের বিকল্প মনিশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির ম্যাচের আগেই চোট পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং। তাই উপায় না দেখে তার বিকল্প ভাবতেই হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে। তার বিকল্প হিসেবে মনিশ পান্ডেকে ভেবে রেখেছে বিসিসিআই।
চোট পাওয়ায় তাকে ইতোমধ্যেই মুম্বাইয়ে স্ক্যান করানো হয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই রিপোর্টের ফলের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একইভাবে মোহাম্মদ সামির বিকল্প হিসেবেই ১৫ সদস্যের স্কোয়াডে ভুবনেশ্বর কুমারকে ভেবে রেখেছিল বিসিসিআই।
যুবরাজের চোট নিয়ে গতকালই কথা বলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, ‘আমাদের যুবরাজের সর্বশেষ অবস্থা দেখতে হবে। যদি সেরকম কিছু হয় তাহলে তার বিকল্প রাখতেই হবে। তবে সব কিছুই নির্ভর করছে ফিজিওর সিদ্ধান্তের ওপর।’
উল্লেখ্য, ৩৪ বছর বয়সী যুবরাজ গত রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পান।

/এফআইআর/