শ্রীলঙ্কার এশিয়া কাপ দলে হাসারাঙ্গা

জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের দলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে না রাখায় তার এশিয়া কাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে কয়েক ঘণ্টার পর মধ্যে এশিয়া কাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সেখানে আছে এই তারকা অলরাউন্ডারের নাম।

সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে লঙ্কানরা। দলের নেতৃত্বে আছেণ বাঁহাতি ব্যাটার চারিথ আসালাঙ্কা এবং পেসার মাথিশা পাথিরানা।

এই টুর্নামেন্টের সবশেষ টি-টোয়েন্টি সংস্করণে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। আগামী ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। ১৬ সেপ্টেম্বর দুবাইয়ে তাদের প্রতিপক্ষ হংকং এবং গ্রুপের শেষ ম্যাচ ১৮ সেপ্টেম্বর হংকংয়ে, ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।

শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা।