১৫ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

অক্টোবরে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যার সূচি সোমবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সূচি অনুযায়ী ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে এসে পৌঁছাবে। তারপর তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে। ম্যাচ তিনটি হবে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি।ম্যাচ তিনটি হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। 

ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দল ২০১৮ সালের ডিসেম্বরের পর আর কোনও টি-টোয়েন্টি সিরিজ খেলেনি। সর্বশেষ একদিনের সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের জানুয়ারিতে।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি:

তারিখম্যাচশুরুর সময়ভেন্যু
১৫ অক্টোবরওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের মাটিতে পা রাখবে--
১৮ অক্টোবর১ম ওয়ানডেদুপুর ১:৩০ মিনিটমিরপুর
২০ অক্টোবর২য় ওয়ানডেদুপুর ১:৩০ মিনিটমিরপুর
২৩ অক্টোবর৩য় ওয়ানডেদুপুর ১:৩০ মিনিটমিরপুর
২৪ অক্টোবরদল চট্টগ্রামে যাত্রা করবে--
২৬ অক্টোবর১ম টি-টোয়েন্টিসন্ধ্যা ৬টা চট্টগ্রাম
২৮ অক্টোবর২য় টি-টোয়েন্টিসন্ধ্যা ৬টা চট্টগ্রাম
৩১ অক্টোবর৩য় টি-টোয়েন্টিসন্ধ্যা ৬টা চট্টগ্রাম
১ নভেম্বরওয়েস্ট ইন্ডিজের বিদায়-