বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং হয়ে গেলো আজ মঙ্গলবার। যেখানে বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। এতে সহ-সভাপতি ফারুক আহমেদকে অবশ্য কোনও কমিটিতে রাখা হয়নি। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই বিপিএলসহ আরও দুটো কমিটি নিজের কাছে রেখেছেন।
ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। আর মিডিয়া কমিটিতে আমজাদ হোসেন। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পেয়েছেন হাই পারফরম্যান্স তথা এইচপি বিভাগের দায়িত্ব।
কোন কমিটিতে কারা-
ওয়ার্কিং কমিটি- আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট পরিচালনা- নাজমুল আবেদীন ফাহিম
অর্থ কমিটি- এম নাজমুল ইসলাম, ভাইস–চেয়ারম্যান আমজাদ হোসেন
ডিসিপ্লিনারি কমিটি- ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট- ইশতিয়াক সাদেক
টুর্নামেন্ট কমিটি- আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক ক্রিকেট- আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি- আমিনুল ইসলাম বুলবুল, ভাইস চেয়ারম্যান –রাহাত সামস
ফ্যাসিলিটিজ কমিটি- শাহনিয়ান তানিম নাভিন
আম্পায়ার্স কমিটি- ইফতেখার রহমান
মার্কেটিং কমিটি- শাখাওয়াত হোসেন
মেডিকেল কমিটি- মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি- আবুল বাশার, ভাইস–চেয়ার মো: হাসানুজ্জামান
মিডিয়া কমিটি- আমজাদ হোসেন
অডিট কমিটি- মুহাম্মদ মুখলেসুর রহমান
উইমেন্স উইং- আব্দুর রাজ্জাক
লজিস্টিকস কমিটি- ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
সিকিউরিটি- মেহেরাব আলম চৌধুরী
সিসিডিএম- আদনান রহমান দীপন, ভাইস–চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু
ফিজিক্যাল চ্যালেঞ্জড- জুলফিকার আলী খান
হাই পারফরম্যান্স- খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ টাইগার্স- রাহাত সামস
ওয়েলফেয়ার কমিটি- মোখছেদুল কামাল
বিপিএল গভর্নিং কাউন্সিল- আমিনুল ইসলাম বুলবুল, মেম্বার সেক্রেটারি- ইফতেখার রহমান