হাথুরুসিংহে ও হিথ স্ট্রিকের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী বিসিবি

হাথুরুসিংহে ও হিথ স্ট্রিক২০১৪ সালের মে মাসে দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। এর কিছুদিন পর বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে যোগ দেন জিম্বাবুয়ের ক্রিকেটার হিথ স্ট্রিক।
সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই মূলত তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। চলতি বছরের জুনে শেষ হতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের চুক্তি।

তবে তাদের আবারও বাংলাদেশে রেখে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটিই জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘আমরা জাতীয় দলের কোচের ব্যাপারে এখানও আলোচনা করিনি। তবে সবারই একটা মত আছে। অবশ্যই তাদের পারফরম্যান্স খুবই ভালো ছিলো গত দুই বছর ধরে । অনুমান করা যাচ্ছে তাদের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে।’

/আরআই/এমআর/