শুধু অর্ধশতকের রেকর্ড নয়, টি-টোয়েন্টির এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিকও এখন কোহলি। আজকের ইনিংসের পর কোহলির রান ৩৬২। তিনি পেছনে ফেলেছেন লঙ্কান ব্যাটসম্যান দিলশানকে। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১৭ করেছিলেন দিলশান। পরের বিশ্বকাপে ৩০২ করেন জয়বর্ধনে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অর্ধশতক করে দলকে জিতিয়ে সেমিতে তোলেন। সেমিতে এসেও তার ব্যাট থামেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩ বলে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৯ রানে। ১১টির চার ও ১টি ছক্কার মার এসেছে কোহলির ব্যাট থেকে।
/এমআর/