নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে?

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী গ্রুপ ‘এ’-তে জায়গা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র।

১৮ জানুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টের। ব্যস্ত সূচির প্রথম দিন সকালে বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। অন্যদিকে জিম্বাবুয়ে মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির এবং স্বাগতিক নেপাল খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে। বিকালের সেশনে নামিবিয়া খেলবে থাইল্যান্ডের বিপক্ষে, আর যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

টুর্নামেন্টের আগে দলগুলোর প্রস্তুতির সুযোগ দিতে ১৪ জানুয়ারি থেকে আয়োজন করা হবে ১০টি ওয়ার্ম-আপ ম্যাচের।

বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নেপালের দুটি ভেন্যুতে- আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ড ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয় (টিইউ) ক্রিকেট গ্রাউন্ডে। নারী দল তাদের অভিযান শুরু করবে ১৮ জানুয়ারি। সকালে আপার মুলপানিতে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। 

এরপর ২০ জানুয়ারি টিইউ ক্রিকেট গ্রাউন্ডে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে নিগার সুলতানারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ২৪ জানুয়ারি দুপুর ১টায় আপার মুলপানিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। ৮টি দলের জায়গা নিশ্চিত হয়েছে। নেপালের বাছাই টুর্নামেন্ট থেকে চূড়ান্ত হবে আরও ৪টি দল।