ওপেনার সাহেবজাদা ফারহানের ঝড়ো হাফসেঞ্চুরি ও শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। কলম্বোয় যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়েছে তারা।
টস হেরে শুরুতে ব্যাট করেছে পাকিস্তান। ইনিংসের ভিতটাই গড়ে দেন ওপেনার ফারহান। ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করেন তিনি। বাবর আজমের ব্যাট থেকেও আসে ৩২ বলে প্রয়োজনীয় ৪৬ রান। অন্যদিকে, শাদাব মাত্র ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে অবদান রাখেন। সব মিলে পাকিস্তান ৯ উইকেটে ১৯০ রান তুলেছে।
জবাবে ৮ উইকেটে ১৫৮ রানে যুক্তরাষ্ট্রকে থামিয়েছে সালমান আগার দল। চার ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন শাদাব। ২৭ রানে সর্বোচ্চ তিনটি নেন উসমান তারিক। ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের হয়ে লড়াই করেছেন শায়ান জাহাঙ্গীর ও শুবাম রাঞ্জানে। শায়ান ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন। শুবাম ৩০ বলে ৩ চার ও ৩ ছক্কায় খেলেছেন ৫১ রানের ইনিংস।
এই জয়ে পাকিস্তান গ্রুপ ‘এ’-তে দুটি ম্যাচেই জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে।