আইপিএলে উদ্বোধনী দিনেই মুখোমুখি বেঙ্গালুরু-হায়দরাবাদ

ভারতের কয়েকটি রাজ্যের বিধান সভা নির্বাচনকে কেন্দ্র করে আইপিএল সূচি নিয়ে বেশ ঝামেলাতেই রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পরেও প্রথম পর্বের সূচি ঘোষণা করেছে তারা। ওই অনুযায়ী আইপিএল মাঠে গড়াতে যাচ্ছে ২৮ মার্চ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। 

শুরুর সপ্তাহে একই দিনে কোনও দুটি ম্যাচ থাকছে না। দ্বিতীয় ম্যাচে ২৯ মার্চে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। 

বিধানসভা নির্বাচন হবে পশ্চিম বঙ্গ, তামিল নাড়ু ও আসামে। তাই আইপিএল দুই পর্যায়ে সূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। শুরুর পর্যায়ে ২০টি ম্যাচের সূচি দেওয়া হয়েছে। তার মধ্যে একই দিনে দুটি করে ম্যাচ থাকছে ৪টি। 

প্রথম পর্বে সবগুলো দল ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এবারের আসর ২৮ মার্চ শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত।  

প্রথম পর্বের সূচি

তারিখ

ম্যাচ

ভেন্যু

২৮ মার্চ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ

বেঙ্গালুরু

২৯ মার্চ

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স

মুম্বাই

৩০ মার্চ

রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস

গুয়াহাটি

৩১ মার্চ

পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্স

মুল্লানপুর

১ এপ্রিল

লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস

লখনউ

২ এপ্রিল

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ

কলকাতা

৩ এপ্রিল

চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস

চেন্নাই

৪ এপ্রিল

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স

দিল্লি

৪ এপ্রিল

গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস

আহমেদাবাদ

৫ এপ্রিল

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস

হায়দরাবাদ

৫ এপ্রিল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস

বেঙ্গালুরু

৬ এপ্রিল

কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস

কলকাতা

৭ এপ্রিল

রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স

গুয়াহাটি

৮ এপ্রিল

দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স

দিল্লি

৯ এপ্রিল

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস

কলকাতা

১০ এপ্রিল

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

গুয়াহাটি

১১ এপ্রিল

পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ

মুল্লানপুর

১১ এপ্রিল

চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস

চেন্নাই

১২ এপ্রিল

লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্স

লখনউ

১২ এপ্রিল

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

মুম্বাই