অনুষ্ঠানের শুরুতেই পরিচয় করিয়ে দেওয়া হয় আট দলের অধিনায়ককে। পরিচয় পর্ব শেষে স্টেজে আসেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। টানা ১০ মিনিট নেচে-গেয়ে দর্শকদের আনন্দ দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। বলিউডের বিভিন্ন মুভিতে নিজের পারফর্ম করা গানগুলোর সঙ্গে ঠোট মিলিয়ে এবং নেচে-গেয়ে পুরো ওয়াংখেড়েকে মাতিয়ে তোলেন তিনি।
ক্যাটরিনার পরেই মঞ্চে আসেন ক্যরিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্র্যাভো। মঞ্চ মাতান নিজের গাওয়া ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গান দিয়ে। এরপর একে একে মঞ্চে আসেন জাকুলিন ফার্নান্দেজ, হানি সিং, রনবির সিং।
/এমআর/