চট্টগ্রামের রেডিসন ব্লুতে ওই আকিকা অনুষ্ঠানে মা ও স্ত্রী-সন্তানসহ উপস্থিত ছিলেন তামিম ইকবাল। দেশসেরা ব্যাটসম্যান জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল গত ২৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রথম ছেলের বাবা হন।
মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে আরহামকে দেশে আনা হয় মার্চের ১৮ তারিখ। থাইল্যান্ড থেকে মা-ছেলে যখন দেশে পৌঁছান তখন তামিম বিশ্বকাপ খেলতে অবস্থান করছিলেন ভারতে। টাইগারদের বিশ্বকাপ মিশন শেষে ক্রিকেটীয় ব্যস্ততার ইতি ঘটেছে। ছুটি মিলেছে তামিমের। আর ছুটিটা কাজে লাগিয়ে সন্তানের আকিকাও সেরে নিলেন তামিম। এ উপলক্ষে আয়োজিত শুক্রবারের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব ছাড়া আমন্ত্রণ পেয়েছিলেন ক্রীড়া সাংবাদিকরাও।
/এমআর/