টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরই সবকিছুতে নতুন পরিবর্তন আনছে পিসিবি। ইতোমধ্যেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শহীদ আফ্রিদি। এছাড়া কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ওয়াকার ইউনুস। এমনকি নির্বাচক কমিটিকেও বিলুপ্ত করেছে পিসিবি। এরপরই সব জায়গায় নতুনের খোঁজে নেমেছে পিসিবি।
মূলত নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে রমিজ রাজা ও ওয়াসিম আকরামের সহায়তা নিচ্ছে পিসিবি। তাদের পছন্দই ডিন জোন্স। তবে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডিকেও কোচ হিসেবে চেয়েছিল পিসিবি। কিন্তু অন্য জায়গায় চুক্তিবদ্ধ থাকায় এতে রাজি হননি।
উল্লেখ্য, এর আগেও জোন্স পাকিস্তানের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন।
/এফআইআর/