রাজকোটে টস জিতে ব্যাট করতে নামে পুনে। ব্যাট হাতে পুনের ফাপ ডু প্লেসিস সর্বোচ্চ ৬৯ রান করেন। তার এই ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি ছিল। কেভিন পিটারসেনের ব্যাট থেকে আসে ৩৭ রান। ১০ বলে ২২ রানে অপরাজিত থাকেন ধোনি। নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান সংগ্রহ করে পুনে। বল হাতে গুজরাটের প্রভিন তাম্বে ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন ডোয়াইন ব্রাভো।
১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ব্র্যান্ডন ম্যাককালামের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় গুজরাট। ৩৬ বলে ৫০ রান করেন ফিঞ্চ। ম্যাককালাম করেন ৩১ বলে ৪৯ রান। ১০ বলে ২২ রান করেন ব্রাভো। শেষ পর্যন্ত ১২ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গুজরাট।
/এমআর/