শান্ত-তানজিদের ব্যাটে দারুন এগোচ্ছে বাংলাদেশ

নিজেদের প্রথম ইনিংসে নাজমুল হাসান শান্ত ও তানজিদ হোসেন তামিমের ব্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুন এগোচ্ছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ইউকেটে ১৮১ রান। ৭৪ রানে তানজিদ ও ২৮ রান নিয়ে ব্যাট করছেন শান্ত। 

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি করেছেন তানজিদ। 

১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। 

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।