তাসমানিয়ার হয়ে ৫০টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা গ্রিফিথ উইকেট নিয়েছেন ১৬৯টি। এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গ্রিফিথ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার প্রথম সারির বোলারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। আর আসন্ন ত্রি-দেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও প্রোটিয়াদের বিরুদ্ধে খেলাটা চ্যালেঞ্জই।’
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বোলিং কোচের দায়িত্ব ছাড়েন ক্রেইগ ম্যাকডারমট। এরপরই তার স্থলাভিষিক্ত হলেন গ্রিফিথ। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন হেড কোচ ড্যারেন লেম্যান। এছাড়া সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রায়েম হিককে সহকারী কোচ হিসেবে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
/এফআইআর/