শতকের শতক হাঁকানো টেন্ডুলকারকে ঘিরে বানানো ‘শচীন, আ বিলিয়ন ড্রিমস’ ওই ছবির ১ মিনিটের একটি ভিডিও বের হয়েছে ইউটিউবে।
ছবিটিতে মূলত টেন্ডুলকারের ছেলেবেলা থেকে ব্যক্তিগত জীবন ও পেশাদার জীবন তুলে ধরা হচ্ছে। বাবার কাছ থেকে ক্রিকেটের উৎসাহ, স্কুল-বাল্যবন্ধুদের সঙ্গে কাটানো সময়, ধীরে ধীরে ক্রিকেটার হয়ে উঠা। এসব কিছুই থাকছে টেন্ডুলকারকে ঘিরে বানানো আত্মজীবনীমূলক ছবিটিতে।এখানে শচীনের বাল্যকালের অংশে অভিনয় করবেন শচীনেরই ছেলে অর্জুন। আর এমন ছবিটিতে অভিনয় করাকে ক্রিকেটের থেকেও চ্যালেঞ্জিং মানছেন শচীন।
এই ছবিটিতে রয়েছে সুরেলা সুরের জাদু। আর ছবিটির সুরকার অস্কারজয়ী এ আর রহমান। ভারতের প্রায় ২ হাজার সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। তবে মুক্তি হবার দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।
/এফআইআর/