ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে।
আগামী ১৩ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তান দল:
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নূর রহমান (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও নাভিন-উল-হক।
রিজার্ভ: ইজাজ আহমাদজাই, শহিদুল্লাহ কামাল ও ফরিদ আহমাদ মালিক।