বাবার জন্য দোয়া চাইলেন পাইলট

সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ৯ বছর আগে বাবাকে হারিয়েছেন। তার বাবা শামসুল ইসলাম ছিলেন সাবেক ফুটবলার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার চলে যাওয়ার দিন।

এদিন ছেলে পাইলট দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত বাবাকে স্মরণ করলেন।

পাইলট লিখেছেন, আজ (২৭ আগস্ট) ২০১৭ সালের এই দিনে আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েছি—আমার বাবা। বাবা শুধু আমার বাবা ছিলেন না, তিনি ছিলেন আমার সবচেয়ে কাছের বন্ধু। জীবনের অনেক কথা, হাসি, আনন্দ আর পরামর্শের মুহূর্ত আজও মনে পড়ে। সময় চলে যায়, বছর পেরিয়ে যায়, কিন্তু বাবাকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

তিনি আরও লেখেন,আজ তোমার মৃত্যুবার্ষিকীতে শুধু এতটুকুই বলি—বাবা, তুমি আমাদের মাঝে নেই, কিন্তু তুমি সবসময় আমার হৃদয়ে আছ। তোমার স্মৃতি, তোমার ভালোবাসা আর তোমার শেখানো পথগুলো আজীবন আমার সঙ্গে থাকবে।

পাইলট তার বাবার জন্য দোয়া চেয়ে বলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।’

পৃথিবীর সকল বাবার জন্যও দোয়া রইল জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ যেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আর যারা আমাদের মাঝে আছেন, তাদের সুস্থ ও ভালো রাখেন।’