নারীদের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগালেও হার দেখেছে বাংলাদেশ। তবে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন পেসার মারুফা আক্তার। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং পেয়েছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৮ নম্বরে।
মঙ্গলবার হালনাগাদকৃত তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতে বাংলাদেশের অফস্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ উন্নতি করে যৌথভাবে ৩৭ নম্বরে জায়গা করে নিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ২১ রানে মারুফা নেন ৩ উইকেট। তাতে এই প্রথম সেরা ২০ জনের তালিকায় ঢুকেছেন তিনি। তার আগের স্থান ছিল ২৩।
অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার। সোবহানা মোস্তারি তিন ধাপ উন্নতি করে ৩৬ নম্বরে এবং দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন। লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন সোবহানা। ওপেনার দিলারা করেছেন ২৬ রান।