আমিরাতে হবে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ 

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৪

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে জমতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। এরপর একই সফরে হবে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজও।

আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ।

এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর।

টি-টোয়েন্টির পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৩ নভেম্বর।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। ম্যাচটি হবে ১৭ অক্টোবর। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে।

২১ অক্টোবর আফগানিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের। এরপর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

তবে জিম্বাবুয়ে আমিরাতে পৌঁছানোর আগেই বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে হবে একটি টেস্ট। ৯ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এদিকে ব্যস্ত এই সফরকে জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি।

তিনি বলেন, ‘এটি জিম্বাবুয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সফর। তিন ফরম্যাটেই আমাদের খেলোয়াড়দের উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে।’

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তানের মতো শক্তিশালী দুটি দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ দেখছেন তিনি। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে আরও নিয়মিত খেলার সুযোগ পাওয়াকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন মাকোনি।

তিনি বলেন, ‘ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে দুটি শক্তিশালী দলের বিপক্ষে আমাদের পরীক্ষা হবে। আর দুই টেস্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘ সংস্করণের ক্রিকেটে আমরা আরও নিয়মিত খেলার সুযোগ খুঁজছি।’

/এফআইআর/
সম্পর্কিত
ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্য কী?
জাপানের বিপক্ষে কেন ক্রিকেট ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত? 
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
সর্বশেষ খবর
ইরান যুদ্ধের ঝুঁকির মধ্যেও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকার সতর্ক: তথ্য উপদেষ্টা
ইরান যুদ্ধের ঝুঁকির মধ্যেও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকার সতর্ক: তথ্য উপদেষ্টা
বড়দিনের চার মাস আগেই যেখানে জমে উঠেছে উৎসবের আমেজ
বড়দিনের চার মাস আগেই যেখানে জমে উঠেছে উৎসবের আমেজ
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সাবেক কোচের বিস্ফোরণ, মেরে ফেলার হুমকি!
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সাবেক কোচের বিস্ফোরণ, মেরে ফেলার হুমকি!
মব সহিংসতা: শুধু সংখ্যা নয়, খুঁজতে হবে ধরন
মব সহিংসতা: শুধু সংখ্যা নয়, খুঁজতে হবে ধরন
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ