অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশের আসছে ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। যা ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম।

সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে সিলেটে। ৫ থেকে ৯ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এটিও শুরু হবে সকাল ১০টায়।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি

তারিখ

সূচি

ভেন্যু

১৮ অক্টোবর

ওয়েস্ট ইন্ডিজের ঢাকায় আগমন

-

২২-২৪ অক্টোবর

তিন দিনের প্রস্তুতি ম্যাচ, সকাল ১০টা

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, ঢাকা

২৮ অক্টোবর-১ নভেম্বর

প্রথম টেস্ট, সকাল ১০টা

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

৫-৯ নভেম্বর

দ্বিতীয় টেস্ট, সকাল ১০টা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট