অবসর প্রসঙ্গে গত সপ্তাহে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) জানান হেরাথ। আর সেই সিদ্ধান্ত মেনেও নেয় এসএলসি।
আরও পড়ুন: আবাহনীর দায়িত্ব নিলেন ক্রোয়েশিয়ান ড্রাগো মামিচ
এ প্রসঙ্গে হেরাথ বলেন, ‘পরবর্তী ৮ মাসে আমাদের ১২টি টেস্ট ম্যাচ খেলতে হবে। তাই আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে ছোট ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্তটি সঠিক। এর মাধ্যমে পরবর্তী বিশ্বকাপের জন্য নতুন তারকা ক্রিকেটার নিজেদের জায়গা করে নিতে পারবে। মূলত আমার কাজের চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’
৩৮ বছর বয়সী হেরাথ বেশ কয়েক বছর ধরেই হাঁটুর চোটে ভুগছিলেন। ৭১ ওয়ানডেতে ৭৪টি ও ১৭ টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট শিকার করেছেন তিনি। ২০১৪ টি-টোয়েন্টি শিরোপা জেতাতে অন্যতম ভূমিকা পালন করেছিলেন বাঁহাতি এই স্পিনার।
/এফআইআর/