ডি ককের শতকে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো দিল্লি

শতক হাঁকানোর পথে ডি কককুইন্টন ডি ককের ঝড়ো শতকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো দিল্লি ডেয়ারডেভিলস। বেঙ্গালুরুর দেয়া ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় জহির খানের দল। ডি কক ৫১ বলে ১০৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন।

টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি অধিনায়ক জহির খান। শুরুতেই ক্রিস গেইলকে (০) হারিয়ে সাময়িক চাপে পড়ে যায় বেঙ্গালুর। কিন্তু, তা কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি। কোহলি-ভিলিয়ার্স দুর্দান্ত জুটি গড়েন। ৩৩ বলে ৫৫রান করে আউট হন ভিলিয়ার্স। হাঁকিয়েছেন ৯টি বাউন্ডারি এবং ১টি ছক্কা।

৪৮ বলে খেললেন ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন কোহলি। ৭টি চার আর ৩টি ছক্কা মেরেছেন তিনি। শেন ওয়াটসনের ব্যাটও জ্বলে উঠেছিল। ১৯ বলে ৩৩ রান করেন তিনি। ২টি বাউন্ডারি ৩টি ছক্কার মার ছিল তাতে। তাতেই ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

১৯২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে ফিরে যান শ্রেয়াস আইয়ার। ৯ রান করে ফিরে যান সঞ্জু স্যামসন। তবে ডি কক ৫১ বলে ১০৮ রান করেন। এ ইনিংস খেলতে ১৫টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। শেষ দিকে করুণ নায়ার ৪২ বলে ৫৪ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

/এমআর/