বিষয়টি নিশ্চিত করে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ‘আমরা সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা নিরাপত্তাহীনতায় এখানে আসতে রাজি হয়নি। তাই পুরো সিরিজটি এখন আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে।’
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আসন্ন সিরিজে দুটি টেস্ট, ৫টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর বড় কোনও টেস্ট খেলুড়ে দল নিরাপত্তাহীনতায় সেখানে আর খেলতে যায়নি। সেই লক্ষ্যেই প্রয়োজনে বাড়তি সম্মানীর লোভ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কিছু ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলতে আমন্ত্রণ জানিয়েছিল।
উল্লেখ্য, গত বছর অনেক চেষ্টা করে জিম্বাবুয়েকে পাকিস্তান এনেছিল পিসিবি। তারা সেখানে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলে।
/এফআইআর/