ত্রিদেশীয় সিরিজ

টস করলেন হৃদয়, লিটনের কী হলো?

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশকে। চোট পাওয়ায় প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার জায়গায় টস করেছেন ডেপুটি তাওহীদ হৃদয়। সেখানেও অবশ্য সুখবর মেলেনি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। 

জ্বরে আক্রান্ত হওয়ায় মেহেদী হাসান মিরাজও নেই আজ।  টসের সময় তাওহীদ জানান, শুরুতে ব্যাটিং নিতেন তিনি, ‘শুরুতে আমিও ব্যাটিং নিতে চাইতাম। তবে উইকেট দেখে মনে হচ্ছে, এটি বেশ সতেজ। তাই এই কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর চেষ্টা করব। লিটন দাসের কিছু চোট সমস্যা আছে, সে কারণেই এই সিদ্ধান্ত। আমাদের দলে তিনজন পেসার ও দুজন স্পিনার রয়েছে। আশা করি, আমরা আরও ভালো করতে পারব।’

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), তাফাদজওয়া সিগা (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেলর, ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, নিউম্যান ন্যামহুরি ও ব্লেসিং মুজারাবানি।