আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের অতীত পরিসংখ্যান কী বলছে

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১৪:১৯ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৪:১৯

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের পথচলা শুরু ১৯৯৭ সালে কেনিয়ার প্রেসিডেন্টস কাপ দিয়ে। এরপর ১৩টি এই জাতীয় টুর্নামেন্টে অংশ নিয়েছে টাইগাররা। তবে দীর্ঘ এই যাত্রায় সাফল্য এসেছে মাত্র একবার। সেটা ২০১৯ সালে আয়ারল্যান্ডে। তাছাড়া দুবার ফাইনালে উঠেও ফিরতে হয়েছে হতাশা নিয়ে।

১৯৯৭ সালে কেনিয়ায় স্বাগতিক দল ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয় বাংলাদেশের। প্রথম আসরটি অবশ্য সুখকর ছিল না। চারটি ম্যাচেই হেরে ফাইনালে ওঠার সুযোগ হারায় দল।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের একমাত্র শিরোপাটি আসে ২০১৯ সালে আয়ারল্যান্ডে। ফাইনালে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এর আগে ও পরে আরও দুবার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২০০৯ ও ২০১৮ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত দুই আসরেই প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কিন্তু দুবারই শিরোপা হাতছাড়া হয় তাদের। ২০০৯ সালের ফাইনালে দুই উইকেটে হারের পর ২০১৮ সালে ৭৯ রানে পরাজিত হয় টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সবচেয়ে বেশি মুখোমুখি হওয়া প্রতিপক্ষ হচ্ছে জিম্বাবুয়ে। ১৯৯৭, ১৯৯৯, ২০০৯ ও ২০১৮ আসরের চারটি টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে খেলেছে দলটি।

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে কানাডা ও বারমুডার বিপক্ষে নিজেদের দুই ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। তবে ওই টুর্নামেন্টে ফাইনাল না থাকায় শিরোপা জয়ের সুযোগ ছিল না।

শিরোপার পরিসংখ্যান খুব সমৃদ্ধ না হলেও ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের রয়েছে স্মরণীয় কিছু অর্জন। ১৯৯৮ সালে ভারতের মাটিতে কোকা-কোলা ত্রিদেশীয় সিরিজে কেনিয়ার বিপক্ষে আসে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।

এরপর ২০০৫ সালে কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর ঐতিহাসিক কীর্তি দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় সাফল্য হয়ে আছে। সেই টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ টাই হওয়ায় দুই দলকেই যৌথভাবে শিরোপা দেওয়া হয়েছিল।

আজ শুরু হচ্ছে আফগানিস্তান, জিম্বাবুয়েকে নিয়ে আরও একটি ত্রিদেশীয় সিরিজ। যার প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি তাদের প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ নয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট! 
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
সর্বশেষ খবর
গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ
গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ
বাংলাদেশ নয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট! 
বাংলাদেশ নয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট! 
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর