মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস হৃদয়ের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে রেকর্ড বুকটা নতুন করে লিখেছেন তাওহীদ হৃদয়। ডাবল সেঞ্চুরির পর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তিনি। 

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রান ছিল এতদিনের সর্বোচ্চ। এবার নতুন উচ্চতায় পৌঁছেছেন হৃদয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার স্কোর ছিল ২৩৬। বাংলাদেশ তার ব্যাটে লিডও নিয়েছে। বাংলাদেশের স্কোর ছিল ৩৭৬ রান। তাদের লিড ২০ রানের। 

এর আগে ২০০ রানের মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান হন হৃদয়। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে চা-বিরতির পর ওয়ারিকানের বলে এক রান নিয়ে ৩০৪ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেন তিনি। ইনিংসে ছিল ১৯টি চার ও ৭টি ছক্কা।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। এর আগে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান এই কীর্তি গড়েছিলেন। এবার তাদের পাশে নিজের নাম লেখালেন হৃদয়।