দ্বিতীয় সেশনে অবিশ্বাস্য প্রতিরোধে হৃদয়ের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ১৪:৩৪ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৪:৩৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১৮৪ রানে সপ্তম উইকেট পতনের পর দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু প্রান্ত আগলে অবিশ্বাস্য প্রতিরোধ গড়েন তাওহীদ হৃদয়। লাঞ্চের আগে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার পর তো দ্বিতীয় সেশনে অষ্টম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে গড়েন অবিশ্বাস্য প্রতিরোধ। তাতে ব্যবধানও কমে আসে। ১৬৭ বলে ১১৭ রানের সেই জুটি ভেঙেছে তাইজুলের বিদায়ে। 

তার পরও প্রান্ত আগলে ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন হৃদয়। ব্যাট করছেন ১৯০ রানে। সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে স্কোর ৮ উইকেটে ৩১৮ রান। লাঞ্চের সময় বাংলাদেশের স্কোর ছিল ৭ উইকেটে ২০৫ রান। তখন তারা পিছিয়ে ছিল ১৫১ রানে। কিন্তু হৃদয়ের দৃঢ় ব্যাটিংয়ে তারা আর ৩৮ রানে পিছিয়ে।  

প্রথম সেঞ্চুরিতে রেকর্ডও গড়েছেন হৃদয়। বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির পর সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন মুমিনুল হক। ১৮১ রান করেছিলেন। হৃদয় সেখানে প্রথম সেঞ্চুরির পর এখন ১৯০ রানে অপরাজিত আছেন। 

 

/এফআইআর/
সম্পর্কিত
আট বছর পর মুখ খুললেন খাজা
উইকেট পতনের মিছিলে হৃদয়ের সেঞ্চুরি
টেস্ট ক্রিকেট ছাড়লেন সামি
সর্বশেষ খবর
আমি না থাকলে ‘আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না’: ট্রাম্প
আমি না থাকলে ‘আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না’: ট্রাম্প
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যে কর্মসূচি পালিত হলো বায়তুল মোকাররমে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যে কর্মসূচি পালিত হলো বায়তুল মোকাররমে
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন
৪৮০ পদে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা পপি
৪৮০ পদে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা পপি
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম