ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহফিজুলের অভিষেক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বাংলাদেশ তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামছে। অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। 

অপরদিকে স্বাগতিকরা গতকালকেই একাদশ ঘোষণা করেছে। চার পেসার নিয়েই মাঠে নামছে তারা। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মারক্রাম, মারকেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।