বাংলাদেশের বিপক্ষে বাভুমার রেকর্ড কি অক্ষত থাকবে?

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ইতোমধ্যে অসাধারণ এক রেকর্ড গড়েছেন টেম্বা বাভুমা। এবার সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করার অপেক্ষায় তিনি। রবিবার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এই ব্যাটার।

অধিনায়ক হিসেবে প্রথম ১৫ টেস্টে ১৩টি জয় পেয়েছেন বাভুমা। ক্রিকেট ইতিহাসে অধিনায়কত্বের শুরুতে সমানসংখ্যক ম্যাচে তার চেয়ে বেশি সাফল্য কারও নেই। অস্ট্রেলিয়ার লিন্ডসে হ্যাসেটই কেবল এই রেকর্ডে তার সমান। প্রথম ১৫ টেস্টে দুজনেরই জয় ১৩টি, ড্র একটি এবং হার একটি।

তবে অধিনায়ক হিসেবে ১৬তম ম্যাচে এসে হ্যাসেটের ভাগ্য বদলে যায়। ১৯৫২-৫৩ মৌসুমে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় তার দল। এরপর অধিনায়ক হিসেবে শেষ ৯ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিলেন তিনি।

নিজেদের মাঠে বাংলাদেশের কাছে দক্ষিণ আফ্রিকার হারও ৭৪ বছর আগের সেই অঘটনের মতোই বিস্ময়কর হবে। কারণ, দক্ষিণ আফ্রিকা বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন। বাভুমার নেতৃত্বে তাদের জয়ের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি এবং ভারতের বিপক্ষে তিনটি জয়। এর মধ্যে দুটি জয় গত বছর ভারতের মাটিতে।

মুখোমুখি লড়াইয়ে অবশ্য বাংলাদেশের বিপক্ষে আগের ১৬ টেস্টের ১৪টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে বাকি দুটি ম্যাচ ড্র হয়েছিল ২০১৫ সালে বাংলাদেশে। তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে অপ্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। বাভুমাও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘লক্ষ্যবস্তু এখন আমরা, সবাই আমাদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়তে চায়।’

পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের আট টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে হার ইনিংস ব্যবধানে। বাকি তিন হারের মধ্যে সবচেয়ে কম ব্যবধান ছিল ২২০ রানের, ডারবানে ২০২১-২২ মৌসুমে।

বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তাওহীদ হৃদয়। গত সেপ্টেম্বরে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে হাই স্কোরিং ড্র হওয়া ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩৫০ রান করেছিলেন তিনি। এরপর গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৪২ এবং ৮২ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার।

/এফআইআর/
সম্পর্কিত
শেষ বলে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
চার বোলার নিয়ে খেলতে পারে বাংলাদেশ
১৫ বছরেই টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের বিশ্বরেকর্ড বৈভবের
সর্বশেষ খবর
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
দেশে স্বাভাবিক প্রসব অর্ধেকের নিচে, অস্ত্রোপচার বাড়ছে কেন?
দেশে স্বাভাবিক প্রসব অর্ধেকের নিচে, অস্ত্রোপচার বাড়ছে কেন?
তাপমাত্রা অপরিবর্তিত ও শুষ্ক আবহাওয়া: সর্বশেষ যা জানা গেলো
তাপমাত্রা অপরিবর্তিত ও শুষ্ক আবহাওয়া: সর্বশেষ যা জানা গেলো
রোনালদোকে বিদায় জানানোর রাতে পর্তুগালের জালে ডেনমার্কের গোল উৎসব
রোনালদোকে বিদায় জানানোর রাতে পর্তুগালের জালে ডেনমার্কের গোল উৎসব
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ