৮৯ বলে ১০৩ রান করেছেন তিনি। যাতে ছিল ৮টি চার ও ৫টি ছক্কার মার। ৫৮ বলে ছুঁয়েছিলেন অর্ধশতক। পরের পঞ্চাশ করতে লেগেছে মোটে ৩০ বল! রুবেল হোসেনকে হুক করে চার মেরে শতক ছুঁয়েছেন ৮৮ বলে। সেঞ্চুরির পরের বলেই অবশ্য রুবেল হোসেনের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন মেহেদী।
তার সেঞ্চুরির সৌজন্যে ৪ উইকেটে ৩০৩ রান করে ইনিংস শেষ করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক ৬৭ ও শামসুর রহমান ৫৬ রান করেছেন। তাদের ওপেনিং জুটিতেই এসেছে ১১৩ রান।
ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেললেও জাতীয় লিগে খুলনা ও বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মেহেদী হাসান।
/এমআর/