আরও দুর্ধর্ষ মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানটি-টোয়েন্টি ক্রিকেট নাকি চার-ছক্কার খেলা। তার ওপর আইপিএল হলে তো কথাই নেই। তবে সে কথা মিথ্যা প্রমাণ করেই চলেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বল হাতে তিনি যা করলেন, তাতে কোনও প্রশংসা এই বিস্ময় বালকের জন্য যথেষ্ট নয়। ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার।

ইনিংসের ৭ম ওভারে মুস্তাফিজের হাতে বল দেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই ওভারে মুস্তাফিজের ৬টি বল থেকে কোনও রানই নিতে পারেননি পাঞ্জাবের ব্যাটসম্যানরা। প্রথম দুটি বল ছিল অফ কাটার। ব্যাট চালানোরই উপায় ছিল না। তৃতীয় বলটাও ছিল অসাধারণ। আর চতুর্থ বলটা ছিল ভয়ঙ্কর ইয়র্কার। পঞ্চম বলটা মিডল স্টাম্প বরাবর যাচ্ছিলো। কোনওমতো ঠেকিয়ে এক রান নিতে গিয়ে রান আউট হয়ে যান ব্যাটসম্যান ভোরা।

নিজের দ্বিতীয় ওভার বল করতে এসে মুস্তাফিজ দিলেন মাত্র ১ রান। তুলে নিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা শন মার্শকে। তৃতীয় ওভারে কোনও উইকেট পাননি দি‌‌য়েছেন ১ রান। ৩ ওভার শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ রানে ১ উইকেট। মুস্তাফিজ নিজের শেষ ওভারে দিলেন ৬ রান। তুলে নেন নিখিল নায়েকের উইকেট।

/এমআর/