কোহলির মত বড় ইনিংস হয়তো গুজরাট লায়ন্সের কেউ খেলতে পারেনি। তবে মাঝারি মানের কয়েকটি ইনিংসই গুজরাটকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ওপেনিংয়ে ডোয়াইন ব্র্যাভো আর ব্রেন্ডন ম্যাককালাম জয়ের ভিত রচনা করেন। ৪৭ রানের জুটি গড়েন তারা। ৮৭ রানের মাথায় আউট হন ব্রেন্ডন ম্যাককালাম।
এরপর সুরেশ রায়না আর দিনেশ কার্তিক গুজরাটকে জয়ের দিকে নিয়ে যান। যদিও রায়না ২৪ বলে ২৮ রান করে আউট হয়ে যান। রবীন্দ্র জাদেজা করেন ১২ রান। দিনেশ কার্তিক ৩৯ বলে অপরাজিত থাকেন ৫০ রান করে। তার ইনিংসে ছিল মাত্র ৩টি বাউন্ডারি। এছাড়া ৪২ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম।
এ নিয়ে ৫ ম্যাচের চারটিতেই জিতেছে গুজরাট লায়ন্স। ৮ পয়েন্ট নিয়ে তারা উঠে গেলো টেবিলের শীর্ষে। অপরদিকে ৫ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে বেঙ্গালুরু।
/এমআর/